বিশেষ প্রতিবেদন :
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা ও এএসআই মাহবুব সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১৭/০১/২০২৬ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে খাতুনগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করিয়া অর্থঋণ জারী মামলা নং- ২১২/২৫ সংক্রান্তে ০৪(চার) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী ০১। সমর সাহা, পিতা- সমিরন সাহা, সাং- রিয়াজ বাজার, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।