1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ। — রুহুল কবির রিজভী

সিএনজি সহ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার ভিউ

প্রেস রিলিজ:

সিএমপি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক অভিযানে ০১ (এক) টি বিদেশি পিস্তল, ০১(এক) টি ম্যাগাজিন, ০৩ (তিন) রাউন্ড গুলি ও সিএনজি সহ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য গ্রেফতার।

সিএমপি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনা ও সহকারী পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) জনাব মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব রমিজ আহমদ এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম নং-০২ এর অফিসার ও ফোর্সসহ সিএমপির মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের জিডি নং-৪৩০, তারিখ-২১/০১/২০২৬ইং মূলে চট্টগ্রাম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালে ইং ২১/০১/২০২৬ তারিখ- ১৫.৪৫ ঘটিকার সময় সিএমপির চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, কুয়াইশ কলেজ গেইট হইতে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী সিএনজি করে অস্ত্র নিয়ে পাঁচলাইশ থানাধীন বাদুরতলা দিকে আসিতেছে। উক্ত সংবাদের বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্ত হইয়া আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইং ২১/০১/২০২৬ তারিখ ১৬.০৫ ঘটিকার সময় সিএমপির চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুর টাল সংলগ্ন সিটি লাইটস পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করিয়া চেকপোষ্ট করা কালে চট্ট মেট্রো-খ-১৩-১৪৯০ নাম্বারের সিএনজিকে সিগন্যাল দিলে সিএনজিটি সিগন্যাল অমান্য করিয়া দ্রুত ও বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার কালে সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় সিএনজি গাড়িটি আটক করা হয়। আটককৃত সিএনজির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে তাহার নাম মোঃ আলমগীর (৪২) বলিয়া জানায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় যে, তাহার হেফাজতে একটি অবৈধ অস্ত্র আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীসহ অন্যান্য লোকজনের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ আলমগীর (৪২) এর ভাড়ায় চালিত সিএনজি যাহার রেজি নং-চট্ট মেট্রো-খ-১৩-১৪৯০ এর চালকের সিটের নিচ থেকে তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ক) ১ (এক)টি অবৈধ বিদেশী পিস্তল, যাহার গায়ে খোদাই করা ইংরেজীতে 7.65, 7 RND, MADE IN U.S.A NO.111 KGF লেখা আছে, যাহার গ্রিফ সোনালী রংয়ের এবং বাকী অংশ সিলভার রংয়ের, যাহার কৌনিক মাপ ২০.৫ সে.মি, প্রস্থ ১২ সে.মি. ব্যারেল এর দৈর্ঘ্য ১৫.২ সে.মি. ও গ্রিফ এর দৈর্ঘ্য ৯.৭ সে.মি. (খ) ০১ (এক) টি পিস্তলের ম্যাগাজিন, গ) ০৩ (তিন) রাউন্ড পিস্তলের তাজা গুলি, যার প্রতিটির পেছনে ইংরেজিতে KF 7.65 লেখা আছে, উদ্ধার পূর্বক ইং ২১/০১/২০২৬ তারিখ ১৭.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com