1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার; প্রধান অতিথি সিএমপি কমিশনার

চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু

  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (HEAT) প্রকল্পের আওতায় ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ক তিন দিনব্যাপী এক বিশেষ কর্মশালা আজ বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বিভাগের সেমিনার কক্ষে শুরু হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য উচ্চশিক্ষার আধুনিকায়ন ও গুণগত মান নিশ্চিত করা।

​বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মো. বরকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ওবিই কারিকুলাম আরও আগে চালু করার কথা ছিল, কিন্তু হয়নি। এখন জরুরি ভিত্তিতে এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ওবিই কারিকুলাম শুরু হলে তখন আমরা এক্রিডিটেশনের জন্য আবেদন করতে পারবো। এক্রিডিটেশন না পেলে বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা স্বাভাবিকভাবে পিছিয়ে পড়বো। এজন্য সকলের সহযোগিতায় এটা আমাদের বাস্তবায়ন করতে হবে। এসময় মাননীয় উপাচার্য বিভাগের শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, গত চার বছর প্রশাসন এটা শুরু করতে চাইলেও পারেনি। আমরা এটাকে জোর দিয়ে চেষ্টা চালাচ্ছি। সকলের আন্তরিক সহযোগিতা থাকলে এটা বাস্তবায়ন সহজ হবে। আগামী ৩ মে আমাদের ওবিই কারিকুলামে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শুরু হবে। যারা প্রথম সেমিস্টারে ক্লাস নিবে সেসব শিক্ষকদের নিয়ে একটা প্রশিক্ষণ হওয়ার কথা রয়েছে। সবার সহযোগিতা কামনা করেন তিনি।

চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, ওবিই কারিকুলাম চালু করার ব্যাপারে আমাদের উপাচার্য মহোদয় খুবই জোর দিচ্ছেন এবং খোঁজখবর নিচ্ছেন। এক্রিডিটেশন পেতে হলে আমাদের ওবিই কারিকুলামে যেতেই হবে। এর বিকল্প কোনো পথ নেই। এজন্য সকলের এগিয়ে আসতে হবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক প্রফেসর ​ড. অলক পাল, SPM, HEAT প্রকল্প। এছাড়া কর্মশালার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ​ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রফেসর ​ড. মুহাম্মদ মহিবুল্লাহ, ASPM-1, HEAT প্রকল্প ও প্রফেসর ​ড. মো. আতিকুর রহমান, ASPM-2, HEAT প্রকল্প। ​বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বের কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে পাঠ্যক্রমের (Curriculum) আধুনিকায়ন অপরিহার্য। HEAT প্রকল্পের মাধ্যমে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এই বিভাগের পাঠ্যদান পদ্ধতিতে আমূল পরিবর্তন ও উন্নয়ন আনা সম্ভব হবে।

​উল্লেখ্য যে, গত ১৫, ১৬ এবং ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে এই কর্মশালার বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হবে। কর্মশালায় সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ কারিকুলামের বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।​

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com