1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬ সমাপ্ত আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিস ভবন নির্মানে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ রূপগঞ্জে বসতভিটায় বালি ফেলার প্রতিবাদের থানায় গণঅভিযোগ ও মানববন্ধন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা বেলকুচিতে ৩৬ জুলাই স্মরণে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর এর ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ঢাকা ২২ জুন ২০২৬ (সোমবার): বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর ২৬ তম সাধারণ সভা ২২ জুন ২০২৬ তারিখে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি উক্ত সভায় সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং বাহিনীসমূহ হতে বিএনএসিডব্লিউসি’র সর্বমোট ৪৩ জন সামরিক ও অসামরিক সদস্য এই সভায় অংশগ্রহণ করেন।

সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬, বাংলাদেশ এর বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত সকল কার্যক্রম ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে বিএনএসিডব্লিউসির সাথে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য অবৈধ আমদানি ও অনলাইন ক্রয়-বিক্রয় প্রতিরোধ, তালিকাভুক্তির বিষয়ে অজ্ঞতা/সচেতনতার অভাব রোধে করণীয়, তালিকাভুক্তির ফি পুনঃনির্ধারণ, সক্ষম ল্যাবরেটরি এর সংখ্যা বৃদ্ধিকরণ, বিএনএসিডব্লিউসি সফট ওয়‍্যার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের কার্যকরী ভূমিকার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও, দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমদানীকারক, ব্যবহারকারী, কাস্টমস ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ কার্যকরী ভূমিকা পালন করার বিষয়ে চেয়ারম্যান বিএনএসিডব্লিউসি বিশেষ নির্দেশনা প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com