বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার রনি নিট অ্যান্ড কম্পোজিট ডায়িং কারখানার নির্গত বর্জ্যে পরিবেশ বিপন্ন করার অভিযোগে শোকজ করা হয়েছে।
৬আগষ্ট বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব পারভেজ চৌধুরী সরেজমিনে পরিদর্শন করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এ শোকজ করেন।
একই সঙ্গে আগামী ১৫দিনের মধ্যে কারখানার সৃষ্ট পরিশোধিত তরল বর্জ্য অপসারণের সচিত্র প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেন। অন্যথায় রনি নিট অ্যান্ড কম্পোজিট ডায়িং কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং মামলা দায়েরসহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।