1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যূত্থান দিবস, ২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন-আয়ের রোগীরা দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয় এক বছরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায় আশাশুনিতে ২ আসামী গ্রেফতার আশাশুনির বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন জি এম আল ফারুক জামদানি বুনে যে নারী, পড়ে না সে শাড়ি “জামদানি তো শুধু শাড়ি নয়, জীবনের গল্প গাথাও” রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার \ মাইক্রোবাস জব্দ

দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয় এক বছরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি)

স্বচ্ছতা বৃদ্ধি এবং ডিজিটাল ‘এ-চালান’ ব্যবস্থা চালুর ফলে ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব অর্জন করেছে দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয়। ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ মেয়াদে জেলার সদরসহ ১৩টি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস থেকে মোট ১৮৫ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা রাজস্ব আয় হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ।

জেলা রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, সাফ কবলা, হেবা, দানপত্র, বায়না ও বন্ধকসহ বিভিন্ন দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে এ বিপুল পরিমাণ রাজস্ব অর্জিত হয়েছে।

উপজেলাভিত্তিক আয় বিশ্লেষণ করে দেখা যায়, সর্বোচ্চ ৪৪ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৯১৯ টাকা রাজস্ব আদায় হয়েছে দিনাজপুর সদরে। এছাড়া পার্বতীপুর উপজেলায় ২১ কোটি ৮০ লাখ এবং চিরিরবন্দর উপজেলায় ১৯ কোটি ১৪ লাখ টাকা আদায় হয়। অন্যান্য উপজেলার মধ্যে ফুলবাড়ী, বিরামপুর, বিরল, বীরগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় ১০ থেকে ১৩ কোটি টাকা করে রাজস্ব এসেছে।

জেলা রেজিস্ট্রার মো. সাজেদুল হক জানান, ভূমির খতিয়ান, দাখিলা অনলাইনে যাচাইয়ের মাধ্যমে দলিল সম্পাদন করায় জালিয়াতি ও প্রতারণা বন্ধ হয়েছে। পাশাপাশি ভ্যাট ও করের টাকা সরাসরি ব্যাংকে জমাদান (এ-চালান) নিশ্চিত করায় আয়ের হার উল্লেখজনকভাবে বেড়েছে।

সদর সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হক বলেন, “তীব্র জনবল সংকট সত্ত্বেও জিরো টলারেন্স নীতি ও সঠিক দিকনির্দেশনার কারণে সেবার মান বেড়েছে। অনিয়ম রোধ হওয়ায় সেবাগ্রহীতাদের আস্থা ফিরেছে, যা রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।”

অনিয়ম রোধ করার কারণে সাধারণ সেবাগ্রহীতারাও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন বলে সন্তোষ প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com