1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যূত্থান দিবস, ২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন-আয়ের রোগীরা দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয় এক বছরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায় আশাশুনিতে ২ আসামী গ্রেফতার আশাশুনির বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন জি এম আল ফারুক জামদানি বুনে যে নারী, পড়ে না সে শাড়ি “জামদানি তো শুধু শাড়ি নয়, জীবনের গল্প গাথাও” রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার \ মাইক্রোবাস জব্দ

আশাশুনির বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন জি এম আল ফারুক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

আশাশুনির ঐতিহ্যবাহী বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের পরিচালনা পর্ষদের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আশাশুনি প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি , বিশিষ্ট শিক্ষানুরাগী ( যশোর বোর্ড চেয়ারম্যান কর্তৃক মনোনীত )জি এম আল ফারুক কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের কলেজ পরিদর্শক মো: কবুয়াত আলী বিশ্বাস ০৩/০৮/২০২৬ তারিখ স্বাক্ষরিত এক দাপ্তরিক প্রজ্ঞাপনে ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেন।

চার সদস্যবিশিষ্ট নতুন এই কমিটির অন্য সদস্যরা হলেন— জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত সাধারণ শিক্ষক সদস্য আব্দুস সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক সদস্য প্রসাদ কুমার বৈরাগী এবং সদস্য-সচিব হিসেবে কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) বাবলুর রহমান।

প্রজ্ঞাপনে জানানো হয়, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী গঠিত এই অ্যাডহক কমিটিকে নির্ধারিত ছয় মাস মেয়াদের মধ্যে বিধি মোতাববেক পূর্ণাঙ্গ ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে জি এম আল ফারুক বলেন, কলেজিয়েট স্কুলের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষা,শিক্ষার মান উন্নয়ন, প্রতিষ্ঠানে ফলাফল উন্নয়ন এবং সার্বিক মানোন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com