1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যূত্থান দিবস, ২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন-আয়ের রোগীরা দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয় এক বছরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায় আশাশুনিতে ২ আসামী গ্রেফতার আশাশুনির বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন জি এম আল ফারুক জামদানি বুনে যে নারী, পড়ে না সে শাড়ি “জামদানি তো শুধু শাড়ি নয়, জীবনের গল্প গাথাও” রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার \ মাইক্রোবাস জব্দ

জামদানি বুনে যে নারী, পড়ে না সে শাড়ি “জামদানি তো শুধু শাড়ি নয়, জীবনের গল্প গাথাও”

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ)

কথায় বলে শাড়িতেই নারী, আর তা যদি হয় জামদানি, তবে তো মজেছেন নারী| প্রতিটি নারীরই সখ জীবনে একবার হলেও জামদানি শাড়ি পড়ার| জামদানি শাড়ি বাঙালির ঐতিহ্যের প্রতীক| সূক্ষ্ম নকশা, মসৃণ বুনন এবং নান্দনিক সৌন্দর্যের জন্য এই শাড়ির কদর সবসময়ই বেশি| সূতার মান ও কাজের সূক্ষ্মতার ওপর নির্ভর করে একটি জামদানি শাড়ির দাম সাধারণত আড়াই হাজার টাকা থেকে দেড় লাখ টাকা কিংবা তারও বেশি হতে পারে|
ইতিহাস বলে, হাওয়ার মতো ফুরফুরে আর জলের মতো ¯^চ্ছ এই শাড়ির জন্ম মোগল আমলে| জামদানি খাঁটি হ্যান্ডলুম এবং এর বুননে তাঁতের টানাপড়েনে সত্যিই মুনশিয়ানা লাগে| তাঁতে বসেই পড়েনে অর্থাৎ আড়ের দিকের বুনটে তৃতীয় একটি সুতোয় হাতে নকশা তুলতে হয়, আগে থেকে আঁকার কোনও ব্যাপারই নেই| বেশিটাই ফ্লোরাল এবং জ্যামিতিক মোটিফ|
দক্ষতা এবং সময়, দুই-ই জরুরি হাতে বোনা এই অত্যাশ্চর্য বুনন পদ্ধতিতে| ইউনেস্কো ‘ইনট্যাঞ্জিব&ল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’ আখ্যায় ভূষিত করেছে এই জামদানি বুননকে! বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবেও তা আজ ¯^ীকৃত| বুটিদার, তেরছা, ঝালর… নানা নাম, নানা ডিজাইন জামদানি ক্যানভাসে, মসলিন এবং সুতিতে|
“জামদানি তো শুধু শাড়ি না গো বাজান, এতে মিশে আছে আমাগো জীবনের গল্পকাহিনী| অভাবের তাড়নায় লাখ টাকার শাড়ি বুনলেও পড়ার ভাগ্য আমাগো অয় না| পেটের খোড়াকই জোগার করতে পারি না| আবার সখের জামদানি পড়ুম কেমনে| জামদানি বুনে যা পাই তা দিয়ে কোন রকমে সংসারের খরচ চালাই| মাস শেষে ঋণ হয়ে যাই|” এমনি করে কথাগুলো বলেন জামদানি কারিগর আলেয়া বেগম|
রূপগঞ্জের জামদানি পল্লীর হাজারো নারী প্রতিনিয়ত অভাবের তাড়নায় পড়তে পারেন না বিলাশবহুল, বহুকাঙ্খিত জামদানি শাড়ি| আছিয়া নামের এক কারিগর দীর্ঘশ^াষ ফেলে বলেন, জামদানি বুনে যে নারী, পড়তে পারে না সে শাড়ি| জামদানির প্রতি পরতে পরতে (ভাজে) রয়েছে আমাগো জীবনের দুঃখ গাথা ও গল্প কাহিনী|”
রূপসী গ্রামের এক সাধারণ নারী মাসুদার জীবনের গল্প যেন জামদানি শাড়ির মতোই সূক্ষ্ম আর আবেগে ভরা| প্রায় ১১ বছর ধরে ¯^ামী ও সন্তানদের সঙ্গে তিনি জামদানি শাড়ি বুনেছেন| নিজের হাতের নিখুঁত কারুকাজে ˆতরি অসংখ্য শাড়ি দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়েছে| কিন্তু জীবনের প্রায় ৬০ বছর পার হলেও নিজের ˆতরি একটি জামদানি শাড়ি পরার সুযোগ তাঁর হয়নি| সংসারের অভাব-অনটনের কারণে ˆতরি করা প্রতিটি শাড়িই বিক্রি করে দিতে হতো|
ছেলের দেয়া শাড়ি পরে মাসুদা বলেন, তিনি খুব খুশি| শাড়িটি তাঁর খুব পছন্দ হয়েছে| এত যত্ন করে রাখবেন যে সহজে পরবেন না| তিনি বলেন,‘অনেক খুশি হইছি| এই শাড়ি আলগা (খুব যত্ন করে) করে পরন লাগব| পানিও লাগান যাইব না| আলমারিতে তুইল্যা রাখমু| আবার কোনো বড় অনুষ্ঠান হইলে পরমু|’
মাসুদা বেগমের জীবনভর তাঁতবুনার কাহিনী দীর্ঘ কষ্ট আর ত্যাগের সঙ্গে জড়িত| মাত্র ২৩ বছর বয়সে ¯^ামীর কাছ থেকে পুটি বোনা শিখেছিলেন তিনি| ভাতের অভাবে বাধ্য হয়ে তিনি ১১ বছর ধরে পুটিতে বসে শাড়ি বুনেছেন, কখনো নিজের সন্তানদের কোলে নিয়ে, কখনো তাদেরই পুটিতে বসিয়ে| তিনি বলেন, “পোলাপানকে লেখাপড়া শেখাতে পারিনি, শুধু বুনেছি|”
বয়োবৃদ্ধ রফিকুল ইসলাম বলেন, আধুনিকতার যুগে জামদানি ধ্বংসের পথে| হাজারও সমস্যার সমাধান করে একে রক্ষা করতে হবে| বাংলার ঐতিহ্য মসলিনের রূপান্তর জামদানিকে টিকিয়ে রাখতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহন করতে হবে|
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় বলেন, জামদানি শুধু একটি শাড়ির নাম নয়| এটা বাঙ্গালীর ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত| সরকার এ শিল্পকে রক্ষায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহন করেছেন|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com