1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যূত্থান দিবস, ২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন-আয়ের রোগীরা দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয় এক বছরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায় আশাশুনিতে ২ আসামী গ্রেফতার আশাশুনির বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন জি এম আল ফারুক জামদানি বুনে যে নারী, পড়ে না সে শাড়ি “জামদানি তো শুধু শাড়ি নয়, জীবনের গল্প গাথাও” রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার \ মাইক্রোবাস জব্দ

পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার \ মাইক্রোবাস জব্দ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি)

পূর্বাচল উপশহরের ২নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটের অরণ্য আবাস রিসোর্টে ডাকাতি করে পালানোর সময় গতকাল ৪আগষ্ট মঙ্গলবার ভোরে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজধানীর মিরপুর এলাকার শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদ (৩৫), রুবেল হাসান (২৮), রাব্বি হোসেন (৩০), তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭)। এসময় ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা-মেট্রা-চ- ১৪-৬৯৪০) জব্দ করা হয়। উদ্ধার করা হয় ডাকাতদের লুন্ঠিত ছয়টি মোবাইল ফোন সেট ও ডাকাতদের ব্যবহৃত দুইটি ছুরি।
পুলিশ জানায়, গতকাল ৪আগষ্ট মঙ্গলবার ভোরে পূর্বাচল উপশহরের অরণ্য আবাস রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ১৪/১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা রিসোর্টে পিকনিকে আসা অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি মোবাইল সেট ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা লুটে নেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ অরণ্য আবাস রিসোর্ট ঘিরে ফেলে। এসময় ঘটনাস্থল থেকে ডাকাতদলের সদস্য শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদকে (৩৫) গ্রেফতার করে। পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ডাকাত দলের সদস্য রুবেল হাসান (২৮), রাব্বি হোসেনকে (৩০) গ্রেফতার করে। এরপরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরপুর থেকে তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলীকে (৩৭) গ্রেফতার করা হয়। এঘটনায় অরণ্য আবাস রিসোর্টের মালিক আবির রায়হান বাদী হয়ে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অরণ্য আবাস রিসোর্টে ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com