1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বেলকুচিতে ৩৬ জুলাই স্মরণে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি রূপগঞ্জের রনি ডায়িং কারখানাকে শোকজ রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর এর ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশপ্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নিরাপদ অভিবাসন, সমৃদ্ধ অর্থনীতি ও সুরক্ষিত বাংলাদেশ: বিইউপিতে প্রতিরক্ষা উপদেষ্টা চবি উপাচার্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটে সেমিনারে অংশগ্রহণ বেলকুচিতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

চবি উপাচার্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটে সেমিনারে অংশগ্রহণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বেলা ১১টায় উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিনিধিদল।

এসময় উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের পরিচালক ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

সাক্ষাৎকালে তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃদ্ধি এবং উচ্চ শিক্ষা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইরাসমুস কর্মসূচির আওতায় বৃত্তি ও যৌথ মাস্টার্স প্রোগ্রাম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, জ্যঁ মোনে কার্যক্রম এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ক্রেডিট ট্রান্সফার নিয়ে সহযোগিতার সম্ভাবনা আলোচিত হয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়কে শূন্য-নিঃসরণ ক্যাম্পাসে রূপান্তরে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে ইইউ-এর সহায়তা কামনা করেন। সফর বাস্তবায়নে ভূমিকা রাখায় তিনি ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী তানজিনা দিলশাদ ও তাঁর বোন, ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তাসনিমা দিলশাদকে ধন্যবাদ জানান।

আগত অতিথিরা দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন এবং বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের (আইএফইএসসিইউ) আয়োজনে অনুষ্ঠিত হয় “European Union Interventions on Energy, Environment and Climate Change in Bangladesh” শীর্ষক সেমিনার অংশগ্রহণ করেন।

প্রতিনিধিদলে ছিলেন ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বিভাগের টিম লিডার এডউইন কুকুক এবং এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার তানজিনা দিলশাদ।

আগত অতিথিরা বাসযোগে ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউট এবং আইএফইএসসিইউ-এর গবেষণাগার, নার্সারি ও শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। পরিদর্শন পরিচালনা করে ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৪ সদস্যের স্বেচ্ছাসেবক দল।

বিকেলের সেমিনারে স্বাগত বক্তব্য দেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। সহকারী অধ্যাপক ড. সোহাগ মিয়া ইনস্টিটিউটের পরিচিতি তুলে ধরেন। প্রধান বক্তা এডউইন কুকুক জ্বালানি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কার্বন ট্রেডিং, সার্কুলার ইকোনমি, প্যারিস চুক্তি এবং ইরাসমুস মুন্ডাস বৃত্তির সুযোগ নিয়ে আলোচনা করেন। তানজিনা দিলশাদ নবায়নযোগ্য জ্বালানি খাতে ইইউর কার্যক্রম ও “শক্তিকন্যা” লিডারশিপ প্রোগ্রাম উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনা শেষে সমাপনী বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী রায়ান তানজিম ও সুমাইয়া জাহান সূচী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com