1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার; প্রধান অতিথি সিএমপি কমিশনার

চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দিনব্যাপী চবি সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আপনারা শুধু শিক্ষক নন, গবেষকও বটে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণা একজন শিক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বড় মাধ্যম হচ্ছে গবেষণা। এজন্য শিক্ষকদের গবেষণায় মনোযোগী হতে হবে। এমন গবেষণা করতে হবে, যা হবে গুণগত মানসম্পন্ন এবং সমাজের জন্য উপকারী। উপাচার্য কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন এবং কর্মশালার সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, শিক্ষক হিসেবে আমাদের প্রধান কাজ হলো টিচিং ও রিসার্চ। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃজন করা। এজন্য গবেষণায় মনোযোগী হতে হবে এবং বিভাগে সময় দিতে হবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাই স্বাগত জানিয়ে বলেন, সবার গবেষণায় মনোযোগী হওয়া দরকার। আমাদের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তর ভালো কাজ করছে। সবাইকে ধন্যবাদ জানান তিনি।

চবি লোকপ্রশাসন বিভাগের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মমতাজ উদ্দিন আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। উদ্বোধনী সেশনে আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার। এসময় গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com