1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সরকারের দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন খেলার মাঠ রক্ষায় সরকারের অনন্য উদ্যোগ: ঢাকার ৬টি মাঠ পরিদর্শন ১২ ঘন্টার মধ্যে গাড়ি চুরির সাথে জড়িত ০১ জন আসামী গ্রেফতার ও চুরি যাওয়া TOYOTA Premio প্রাইভেট কারসহ উদ্ধার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার ৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চবি উপাচার্যের সঙ্গে ২৬তম ব্যাচ এলামনাই এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন — দেশের ক্রীড়া উন্নয়নে নতুন অধ্যায় চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টার মধ্যে গাড়ি চুরির সাথে জড়িত ০১ জন আসামী গ্রেফতার ও চুরি যাওয়া TOYOTA Premio প্রাইভেট কারসহ উদ্ধার

  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সিএমপি ডিবি (উত্তর) এর অভিযানে পাঁচলাইশ থানার গাড়ি চুরি মামলার তদন্ত পাওয়ার ১২ ঘন্টার মধ্যে গাড়ি চুরির সাথে জড়িত ০১ জন আসামী গ্রেফতার ও চুরি যাওয়া TOYOTA Premio প্রাইভেট কারসহ উদ্ধার।

ইং ১৬/০৪/২০২৬ খ্রি. ভোর অনুমান ০৬.০০ ঘটিকার মধ্যে পাঁচলাইশ মডেল থানাধীন পাঁচলাইশ আ/এ, বাসা নাং-৭৭, গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে পার্কিংস্থল হতে অজ্ঞাতনামা চোর/চোরেরা কর্তৃক ভবনে প্রবেশ করে ভবনের পার্কিং হতে একটি TOYOTA Premio প্রাইভেট কার, যাহার রেজিঃ নং-চট্ট মেট্রো-গ-১৩-৩৬৯১, ইঞ্জিন নং-1NZ-D860168, চেসিস নং- NZT260-3098795, যাহার মূল্য অনুমান ২৫,০০,০০০/-(পঁচিশ লক্ষ) টাকা চুরি করে। তারপর ধৃত চোর গাড়িটি নিজেই চালিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ইং ১৭/০৪/২০২৫ খ্রি. সিএমপি এর পাঁচলাইশ মডেল থানার এফআইআর নং-১৫, তারিখ- ১৭ এপ্রিল, ২০২৬; ধারা- 380 The Penal Code, 1860 রুজু হয়। রুজুকৃত মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ, সিএমপি, চট্টগ্রাম কে প্রদান করলে উপ-পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান প্রাং এর সার্বিক তত্তাবধানে ডিবি (উত্তর) বিভাগ টিম-৪ এর এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন রাজু এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোহাম্মদ তারেক আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় চট্টগ্রাম মহানগর বিভিন্ন এলাকা বিশেষ অভিযান করে বায়েজিদ বোস্তামি থানাধীন পূর্ব নাসিরাবাদ চন্দন নগর বাজারের পাশে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সামনে গাড়ি পার্কিং হতে ধৃত আসামী ১। মোঃ ইব্রাহিম (৪০), পিতা: ছামির উদ্দিন, মাতা: কমনা বেগম, সাং- নেয়ামতপুর, ইজা মৌলভী বাড়ি, ছিদ্দিক কমান্ডারের দোকানের পাশে ০৯ নং কামাল্লা ইউনিয়ন পরিষদ, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা, বর্তমানে- সিডিএ, ০৮নং রোড, পিয়ারলেস স্কুলের বিপরীতে, তাজ ভবনের ৩য় তলা, থানা: ডবলমুরিং, জেলা: চট্টগ্রাম কে চুরিকৃত গাড়ীসহ গ্রেফতার এবং গাড়ীটি জব্দতালিকা মূলে হেফাযত গ্রহণ করা হয়।

উল্লেখ্য যে, এই চুরিটি সংঘবদ্ধ চুরি কিনা সে বিষয়ে মামলা তদন্ত অভ্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com