বিশেষ প্রতিবেদন :
আজ ১৮ এপ্রিল ২০২৬ খ্রি. বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ সকাল ০৯.০০ ঘটিকা থেকে দামপাড়া পুলিশ লাইন্সস্থ ড্রিল শেড, খেলার মাঠ ও শুটিং ক্লাবে দিনব্যাপী এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী জনাব ফারজানা আরজু মহোদয়। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়, যেখানে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, আনন্দঘন বিভিন্ন ইভেন্ট এবং বাঙালির নিজস্ব উৎসবের আবহ সবার মাঝে ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জন্য ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারেরও ব্যবস্থা করা হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে আকর্ষণীয় র্যাফেল ড্র-এর মাধ্যমে।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
Leave a Reply