1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার; প্রধান অতিথি সিএমপি কমিশনার

সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল পরিদর্শন

  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার ভিউ

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬ (রবিবার): গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি বান্দরবান রিজিয়নের অন্তর্গত আলীকদম সেনানিবাস পরিদর্শন করেন এবং সেখানে নবনির্মিত আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশের সমতল ভূমির পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় পেশাদারিত্বের সাথে আভিযানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্যকরভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জনের জন্য কার্যকর ও বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণে সক্ষম হবে।

পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com