1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন’ জাতীয় হকি ও কাবাডির নারী দলের সংবর্ধনা ও অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ-নারী ও পুরুষ হকি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমান ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন’ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলমপ্রতিমন্ত্রী ডিবি,র অভিযানে ০২টি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলিসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের ০২ সহযোগী গ্রেফতার সিএমপির ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহাকে সামনে রেখে যশোরে ছিন্নমূল নারীদের জন্য ব্যতিক্রমধর্মী মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ময়মনসিংহ যাচ্ছেন কাল

ডিবি,র অভিযানে ০২টি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলিসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের ০২ সহযোগী গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪ বার ভিউ

প্রেস রিলিজ:

সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ০২টি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলিসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের ০২ (দুই) সহযোগী গ্রেফতার।

সম্মানিত পুলিশ কমিশনার, সিএমপি মহোদয়ের দিকনির্দেশনায় ডিবি (উত্তর) বিভাগের একটি চৌকস টিম ইং ২২/০৫/২০২৬ খ্রি. তারিখে রাত অনুমান ১১.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কে অবস্থিত জাকির হোসেন কন্ট্রাক্টরের ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের অস্ত্রধারী সহযোগী ০১। মোঃ শুভ (২২), পিতা- মোজাম্মেল হক, মাতা- শাহানু আক্তার, সাং- আধার মানিক, অলি মিয়ার হাট, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম এবং ০২। মোঃ সুমন (৩৩), পিতা- মৃত বাচা মিয়া, মাতা- মনোয়ারা বেগম, সাং- কদলপুর, শমসের পাড়া, থানা- রাউজান, জেলা- চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের কাছে অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করে। তখন আভিযানিক টিম স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ শুভ (২২)-এ হেফাজত হতে i) ০১টি বিদেশি পিস্তল, যার স্লাইডের এক পাশে ইংরেজিতে “MADE IN USA” লেখা রয়েছে; ii) ০৮ রাউন্ড তাজা গুলিসহ ০১টি ম্যাগাজিন, iii) ১৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ এবং গ্রেফতারকৃত অপর আসামী ০২। মোঃ সুমন (৩৩)-এ হেফাজত হতে iv) ০১টি বিদেশি পিস্তল, যার স্লাইডের এক পাশে “MADE IN USA” এবং অপর পাশে “CHINA” লেখা রয়েছে; v) ০৭ রাউন্ড তাজা গুলিসহ ০১টি ম্যাগাজিন, vi) ০১টি পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় আরও জানায় যে, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও কার্তুজ নিজেদের হেফাজতে রেখে তারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে চট্টগ্রাম জেলা ও সিএমপি’র বিভিন্ন থানা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

প্রাথমিক তদন্তে জানা যায়, সাম্প্রতিক সময়ে চাঁদার দাবিতে চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে একাধিকবার গুলি বর্ষণের ঘটনায় এবং বায়েজীদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা যুবক রাজুকে গুলি করে হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে চান্দগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ শুভ (২২) ও মোঃ সুমন (৩৩)-এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাউজান থানায় পৃথক দুটি হত্যা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com