1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার; প্রধান অতিথি সিএমপি কমিশনার সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা তোমরা সারাবিশ্বে বাংলাদেশের এ্যাম্বাসেডর হবে- তারেক রহমান ৫১ কোটি টাকায় সংস্কারের পাঁচ দিনেই বন্ধ বড়পুকুরিয়ার ৩য় ইউনিট সাতক্ষীরার আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার

চবি প্রশাসনের সঙ্গে রেলওয়ের (পূর্ব) প্রতিনিধি দলের মতবিনিময়

  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) এর জেনারেল ম্যানেজার (জিএম, পূর্ব) এর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা আজ সোমবার (৪ মে ২০২৬) সকাল ১১টায় উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিনসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং চাকসুর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাননীয় উপাচার্য সকলের সাথে পরিচিত হন এবং শাটল ট্রেনের যাবতীয় বিষয়ে প্রতিনিধি দল থেকে খোঁজখবর নেন। মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে শাটল ট্রেন। বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থী ট্রেনে যাতায়াত করেন। শাটল ট্রেনের যাতায়াত সহজ, আরামদায়ক এবং স্বস্তিদায়ক করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের নিকট সহযোগিতা কামনা করেন মাননীয় উপাচার্য। এছাড়া শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক বিদ্যমান জটিলতা কাটিয়ে উঠতে দ্রত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় উপাচার্য শাটল ট্রেনে কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও অনুরোধ জানান।

এসময় শাটল ট্রেনের বিভিন্ন বিষয় তুলে ধরেন চাকসুর প্রতিনিধিবৃন্দ এবং প্রয়োজনীয় মতামত পেশ করেন। বিশেষ করে শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো, ডাবল লাইন স্থাপন, দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বগি ও ইঞ্জিন সংখ্যা বৃদ্ধি, বহিরাগত নিয়ন্ত্রণ, নিরাপত্তা কর্মী বৃদ্ধি, পাওয়ার-কার এর যথাযথ সুবিধা বৃদ্ধি, পাথর নিক্ষেপ ও শিডিউল বিপর্যয় রোধ এবং স্টেশনের উন্নয়নসহ যাবতীয় বিষয়ে আলোচনা হয়। সভায় অতিশীঘ্রই কোচ ও ইঞ্জিনের সংখ্যা বৃদ্ধিসহ স্বল্প ও দীর্ঘমেয়াদী কিছু কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষ জানান, কিছু বিষয় স্বল্প সময়ের মধ্যে করা যাবে, কিন্তু কিছু বিষয় সময় সাপেক্ষ ব্যাপার, সদিচ্ছা থাকলেও বিদ্যমান বাস্তবতায় সবকিছু তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব নয় বলে জানানো হয়।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগত প্রতিনিধিবৃন্দ মাননীয় উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন, চবি হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঞা এবং সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওয়াইদুল সালমান। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. সুবক্তগীন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা, প্রধান প্রকৌশলী (পূর্ব) মোঃ তানভিরুল ইসলাম, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) সাদেকুর রহমান, প্রধান সংকেত এবং টেলিযোগাযোগ প্রকৌশলী (পূর্ব) তারেক মোহাম্মদ সামছ তুষার, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) মুহাম্মদ শফিকুর রহমান, চিফ কমান্ড্যান্ট, আরএনবি (পূর্ব) মোঃ জহিরুল ইসলাম এবং চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসপি তহুরা জান্নাত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com