1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন’ জাতীয় হকি ও কাবাডির নারী দলের সংবর্ধনা ও অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ-নারী ও পুরুষ হকি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমান ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন’ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলমপ্রতিমন্ত্রী ডিবি,র অভিযানে ০২টি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলিসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের ০২ সহযোগী গ্রেফতার সিএমপির ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহাকে সামনে রেখে যশোরে ছিন্নমূল নারীদের জন্য ব্যতিক্রমধর্মী মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ময়মনসিংহ যাচ্ছেন কাল

জাতীয় হকি ও কাবাডির নারী দলের সংবর্ধনা ও অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ-নারী ও পুরুষ হকি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ঢাকা,২৩ মে ২০২৬ : ঢাকার তেজগাঁও এর বিমান বাহিনী ফ্যালকন হলে জাতীয় হকি ও কাবাডি নারী দলের সৌজন্যে আজ শনিবার (২৩-০৫-২৬) সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই সাথে চলতি মাসে জাপানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশগ্রহনকারী নারী ও পুরুষ দল এর জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক, ব্যারিস্টার জাইমা রহমান এবং বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি(Chief of Air Staff of BAF Air Chief Marshal Hasan Mahmood Khan, BBP, OSP, GUP, nswc, psc) ও তাঁর সহধর্মিনী বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (OWCC) এর সভাপতি, বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাব- এর প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ক্রীড়াবিদদের মানোন্নয়নের জন্য দৃঢ় আশ্বাস প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে ‘‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’’ মূলমন্ত্রে সরকার ক্রীড়া কার্ড ও ভাতার প্রচলন, নতুন কুঁড়ি স্পোর্টস, ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এর উপর আলোকপাত করেন। সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি খেলোয়াড়দের শৃংখলা বজায় রেখে সেরাটা খেলার মূল্যবান উপদেশ প্রদান করেন।

উল্লেখ্য, গত ২০-৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ‘Womens Asian Games Qualifying Tournament Jakarta 2026’ এ জাতীয় হকি নারী দল রৌপ্যপদক অর্জন করে। এছাড়া, গত ২২-৩০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের সানিয়ায় অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান বিচ গেমস ২০২৬ এ জাতীয় কাবাডি নারী দল ব্রোঞ্জ পদক অর্জন করে। ২০১৯ সাল থেকে নারী হকি দল যাত্রা শুরু করে এবং বয়স ভিত্তিক পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করে ব্রোঞ্জ ও সিলভার পদক অর্জন করে প্রতিভার স্বাক্ষর রেখেছে। তবে, এশিয়ান গেমস কোয়ালিফাইং টুর্নামেন্টে এবারই প্রথম জাতীয় নারী হকি দল হিসেবে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং রৌপ্য পদক অর্জন করেছে। এশিয়ান বিচ গেমস শুরুর প্রথম তিন বছর বাংলাদেশ কাবাডিতে ব্রোঞ্জ পদক জিতেছিল। ১৪ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে আবারো জাতীয় কাবাডি দলের নারী সাফল্যে সেই মুকুট ফেরত পেলো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে পুরুষ টুর্নামেন্টে মোট ০৯টি দেশ বাংলাদেশসহ ইন্ডিয়া, কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে, কাজাখাস্তান, মালয়েশিয়া, পাকিস্তান ও চীন এবং নারী টুর্নামেন্টে মোট ০৮টি দেশ বাংলাদেশসহ ইন্ডিয়া, কোরিয়া, মালয়েশিয়া, সিংগাপুর, চীন, জাপান ও চাইনিজ তাইপে অংশগ্রহন করবে। গত বছর এই টুর্নামেন্টে পুরুষ দল সেমিফাইনাল খেলে এবং নারী হকি দল ব্রোঞ্জ পদক অর্জন করে।

উক্ত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব, সহকারী বিমান বাহিনী প্রধানগণ, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাগণ, ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক ব্যাংক এর চেয়ারম্যান, বাংলাদেশ হকি ফেডারেশন এবং কাবাডি ফেডারেশনের কর্মকর্তাগণ ও বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com