1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মীর শাহে আলম বলেছেন, পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা: ইউনান মিনজু ইউনিভার্সিটি ও চবির যৌথ পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত বগুড়ায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে উচ্ছেদ হওয়া হকারদের জন্য সন্তোষজনক পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে শিশুদের আক্রান্ত হওয়ার হার বাড়ছে জাতীয় সংসদ ভবনে আয়োজিত ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধন করা হয় মৌচাষ ও মৌজাত পণ্যের উপকারিতা শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে অর্থমন্ত্রীকে সভাপতি করে ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন

মীর শাহে আলম বলেছেন, পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু কিনে ফিরতে পারেন, সে জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। কোথাও কোনো চাঁদাবাজির সুযোগ নেই।”

ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।”

পরিদর্শনকালে হাটের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণ কার্যক্রম ঘুরে দেখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঈদকে সামনে রেখে রাজধানীর অন্যতম বৃহৎ এ পশুর হাটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com