1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দিয়াবাড়ী হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন করেছেন অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম সাতক্ষীরা ভারত-বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়াতুল ফালাহ মসজিদ ঈদগাহ মাঠ পরিদর্শনে সিএমপি কমিশনার মীর শাহে আলম বলেছেন, পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা: ইউনান মিনজু ইউনিভার্সিটি ও চবির যৌথ পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত বগুড়ায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে

দিয়াবাড়ী হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ভারি বৃষ্টির কারণে গরু নিয়ে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন ব্যবসায়ীরা। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ‘রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে মেট্রো রেল স্টেশনের নিচে বা রাস্তায় কোনো স্থান পশুর হাটের জন্য ইজারা দেওয়া হয়নি। দুই দিন আগে ভারি বৃষ্টির কারণে সেখানে গরু নিয়ে কিছু ব্যবসায়ী আশ্রয় নিয়েছিলেন।

বুধবার (২৭ মে) বিকেলে দিয়াবাড়ী পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই মেট্রো রেল স্টেশনের নিচে বা আশপাশের কোনো জায়গা হাটের জন্য ইজারা দেওয়া হয়নি। গত দুই দিন আগে হঠাৎ ভারি বৃষ্টির কারণে কিছু ব্যবসায়ী গরু নিয়ে মেট্রো রেল স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিজে এসে রাস্তা থেকে পশু সরিয়ে হাটের নির্ধারিত স্থানে নিয়ে যান।

তিনি আরো বলেন, ‘আমাদের ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করছেন। তিন দিন আগের একটি ভিডিও ভাইরাল করে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আপনারা সরেজমিনে এসে দেখে যান, পশু কেনাবেচা হাটের ভেতরেই চলছে।’

তিনি উল্লেখ বলেন, ‘রাস্তার ওপর পশু চলে আসায় কিছু জায়গা নোংরা হয়েছিল।

তবে আজ সকাল থেকেই পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।’ তিনি বলেন, এখানে সার্বক্ষণিক সিটি করপোরেশনের লোকজন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। মেট্রোর আশপাশে কোনো পশু কেনাবেচা চলবে না। আমরা সরিয়ে দিয়েছি এবং ভবিষ্যতেও এমন কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, নির্ধারিত সীমানার বাইরে হাট বসবে না। যখনই বিষয়টি আমাদের নজরে এসেছে, তখনই ব্যবস্থা নিয়েছি। জনগণেরও সহযোগিতা প্রয়োজন।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘যখন বৃষ্টি হয়েছিল, তখন কিছু ব্যবসায়ী গরু নিয়ে সেখানে অবস্থান নিয়েছিলেন। আমরা সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছি। পরবর্তীতে আবার বসেছেন জানতে পেরে রাত দেড়টায় আবার ঘটনাস্থলে এসে ব্যবস্থা নিয়েছি। আজ সকাল থেকেই ক্লিনিং কার্যক্রম চলছে। এই জায়গা আমরা ইজারা দিইনি। যারা সেখানে কার্যক্রম চালানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ইজারাদারদের সঙ্গেও এ বিষয়ে কথা বলা হয়েছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com