1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চাকসু আয়োজিত হাঁড়ি ভাঙা খেলা উদ্বোধন ও প্রীতি ভোজ পরিদর্শন করলেন চবি উপাচার্য রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে কুরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম নিজে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও নিঃস্বার্থ মানসিকতা পোষণ করতে হবে: ঈদের নামাজে চবি উপাচার্য জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি এবং শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়াবাড়ী হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন করেছেন অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম সাতক্ষীরা ভারত-বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চাকসু আয়োজিত হাঁড়ি ভাঙা খেলা উদ্বোধন ও প্রীতি ভোজ পরিদর্শন করলেন চবি উপাচার্য

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) উদ্যােগে আয়োজিত আজ শুক্রবার (২৯ মে ২০২৬) চাকসু ভবনে কুরবানি উৎসবের প্রীতি ভোজ পরিদর্শন এবং হাঁড়ি ভাঙা খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এমন আয়োজনের জন্য চাকসুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে চাকসুর এই আয়োজন যে সুন্দরভাবে উপস্থাপন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহমর্মিতাপূর্ণ একটা সুন্দর ক্যাম্পাস প্রতিষ্ঠার ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশাকরি চাকসুর নেতৃবৃন্দসহ সকল ছাত্রছাত্রী আমাদের এ উদ্যোগে সামিল হবেন।

এসময় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সাথে আরও উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সেস এর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চবি স্যাটেলাইট ওশান অজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com