1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
কোরবানির শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও নিঃস্বার্থ মানসিকতা পোষণ করতে হবে: ঈদের নামাজে চবি উপাচার্য জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি এবং শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়াবাড়ী হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন করেছেন অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম সাতক্ষীরা ভারত-বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়াতুল ফালাহ মসজিদ ঈদগাহ মাঠ পরিদর্শনে সিএমপি কমিশনার মীর শাহে আলম বলেছেন, পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা: ইউনান মিনজু ইউনিভার্সিটি ও চবির যৌথ পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

সেনাসদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি এবং শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ২৮ মে ২০২৬: সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি এবং শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানস্থলে আগমন করলে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এবং ২৫ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোঃ শফিকুল ইসলাম।

এ সময় তিনি উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর নিজের পুরোনো ও স্মৃতিবিজড়িত সেনানিবাস এলাকায় এসে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগতাড়িত। তিনি উল্লেখ করেন, সেনানিবাসের এই পরিবেশ, শৃঙ্খলা, সহযোদ্ধাসুলভ বন্ধন এবং সেনাসদস্যদের আন্তরিকতা তাঁর কাছে বিশেষভাবে স্মরণীয়।

বাংলাদেশ সেনাবাহিনীর উন্নত পেশাদার মান, দায়িত্ববোধ এবং দুর্যোগ মোকাবেলাসহ দেশের যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্য তাঁকে গভীরভাবে গর্বিত করে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। জাতীয় সংকট এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সেনাবাহিনীর অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে জাতির সেবায় নিয়োজিত থাকবে।

প্রীতিভোজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। কর্মসূচির শেষাংশে মাননীয় প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে জোহরের নামাজ আদায় করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে গভীর উৎসাহ, অনুপ্রেরণা ও গৌরবের সঞ্চার করেছে। বিশেষ করে ঈদের দিনে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের সরাসরি উপস্থিতি সেনাসদস্যদের মনোবল বৃদ্ধি করেছে এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত অঙ্গীকার, দায়িত্ববোধ ও দেশসেবার প্রেরণাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com