1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ। — রুহুল কবির রিজভী ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিন জনকে কারাদন্ড ৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল রূপগঞ্জে চবিতে প্লাস্টিকের বিনিময়ে বই কর্মসূচি অনুষ্ঠিত ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলে হকার, পেছনে মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ার অভিযোগ পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪০ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এলাকায় নাশকতা, জ্বালাও-পোড়াও বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন, রূপগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের নেতৃত্বে তারাবো, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে কালাদী, উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ৩০০ ফিট সড়ক, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়ার নেতৃত্বে গোলাকান্দাইল, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানার নেতৃত্বে মুড়াপাড়ায়, জেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে দাউদপুরে পৃথক মিছিল বের করা হয়।

বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com