1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামে দীর্ঘ ৩৫ বছরের ভোগদখলীয় সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ভূমিহীন পরিবারগুলো। গত ২৪ জুন বিকেলে কলিমাখালী গ্রামের বিতর্কিত জমিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ভূমিহীন সিরাজুল ইসলাম ও আমজাদ আলী অভিযোগ করেন, কলিমাখালী মৌজার ১ নম্বর খাস খতিয়ানের খাস জমিতে তাঁরা দীর্ঘদিন ধরে ঘরবাড়ি ও গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। কিন্তু স্থানীয় গফুর ও জব্বার নামের দুই ব্যক্তি জমিটি দখলের উদ্দেশ্যে বহিরাগত লাঠিয়াল নিয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং এতে সুমন নামের এক যুবক রক্তাক্ত জখম হন। বর্তমানে আহত সুমন আশাশুনি ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার ঘটনা আড়াল করতে প্রতিপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ও কতিপয় পোর্টালে মিথ্যা তথ্য ছড়াচ্ছে দাবি করে ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এই ঘটনায় আশাশুনি থানায় একটি নন-এফআইআর প্রসিকিউশন (নং-৬৪/২০২৬) দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com