1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
“প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

“অত্যাচারী জমিদার ও মহাজন নিপাত যাক, আদিবাসী অধিকার প্রতিষ্ঠা হোক”— এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বীরত্বপূর্ণ সিধু, কানু, চাঁদ ও ˆভরব এর বীরগাথা স্মরণে ‘ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) সকাল ৯:০০ ঘটিকায় দিনাজপুর সদর উপজেলার কালিতলাস্থ দিনাজপুর প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়|

‎দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব বাসিল ¯^পন কিস্কু|

‎দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক এবং বাংলাদেশ আদিবাসী পার্টি, সদর উপজেলা শাখার সভাপতি জনাব আরতি হাঁসদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ‎মোহাম্মদ নূরনবী অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, দিনাজপুর, গোলাম নবী দুলাল সাধারণ সম্পাদক, দিনাজপুর প্রেস ক্লাব, জের্ভাস মারান্ডী সাধারণ সম্পাদক বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) দিনাজপুর জেলা শাখা| উত্তম কুমার সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ‎কল্যান ফ্রন্ট, দিনাজপুর জেলা শাখা, যোসেফ মুর্মু সভাপতি, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, দিনাজপুর জেলা শাখা, মি: তুলেন হাঁসদা প্রিন্সিপাল, টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, দিনাজপুর, মাইকেল মার্ডী প্রিন্সিপাল, নভারা সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, দিনাজপুর, ‎ফিলিমন হেমব্রোম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) নবাবগঞ্জ উপজেলা শাখা|

‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, জজ কোর্টের আইনজীবীগণ, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা|

‎সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ সংগঠক ও নারী নেত্রী জনাব রেজিনা হাঁসদা| আলোচনা সভায় বক্তারা সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং আদিবাসীদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান| এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com