1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
“প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান

ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯শত ৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে|

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষনা করেন ফুলবাড়ী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম| প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে পৌরসভার রাজ¯^ ও উন্নয়ন খাতে মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯শত ৩ | অন্যদিকে রাজ¯^ ও উন্নয়ন খাতে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯শত ৩ টাকা|

ঘোষিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার আলোকসজ্জা এবং পরিচ্ছন্ন শহর গড়ে তোলার বিভিন্ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে| বাজেটে রাজ¯^ আয় বৃদ্ধি, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং ¯^চ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে|

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসন জানায়, নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি বাস্তবমুখী ও উন্নয়নবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে| এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে ফুলবাড়ী পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়| বাজেট উপস্থাপনায় ছিলেন, শেখ শাহার আলী| উপস্থাপনায় ছিলেন মোঃ আশরাফ পারভেজ|

এতে উপস্থিত ছিলেন, উপজেলা ¯^াস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ মশিউর রহমান এর পক্ষে ছিলেন ফুলবাড়ী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল সার্জেন সাজেদুর রহমান সাজু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ শাহ&, ফুলবাড়ী উপজেরা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোহসীন আলী|

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার প্রধান প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগণ ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com