1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
“প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান

ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় শহরের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শহর সমন্বয় কমিটির সভাপতি ও পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ মশিউর রহমান এর পক্ষে ছিলেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল সার্জেন সাজেদুর রহমান সাজু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ শাহ&, ফুলবাড়ী উপজেরা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোহসীন আলী।

এছাড়ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার প্রধান প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগণ ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, স্ট্রিট লাইট স্থাপন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়| পাশাপাশি গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা শেষে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমš^য় বৃদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।পৌরসভার শহর সমš^য় কমিটির (ঞখঈঈ) সদস্যদের বিভিন্ন প্রশ্ন শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com