1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৫১ বার ভিউ

বিশেষ সংবাদ:
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মিরপুর হোম অব ক্রিকেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে স্বাগতিকরা।

সেই লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। প্রথম পাওয়ার প্লের ৬ ওভারেই তোলেন ৫৪ রান। সমান তালেই রান তুলতে থাকেন দুজনে। ১১ ওভার শেষেই দলীয় সংগ্রহ পৌঁছায় ১০০ রানে এবং ১৩ ওভার শেষেই অজিরা পৌঁছে যায় জয়ের বন্দরে।

৪২ বলে দলীয় সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক হিলি। এতে জেতেন ম্যাচসেরার পুরস্কারও। এদিকে ৫৫ রান করেন মুনি।

এর আগে ব্যাট করতে নেমে ২ রানেই ২ উইকেট হারিয়ে আরও একবার ব্যাটিং ধসের আশঙ্কা জাগে স্বাগতিক দলে। তবে অধিনায়ক জ্যোতির নৈপুণ্যে সেই রান খরা কাটিয়ে ওঠে বাংলাদেশ। তৃতীয় উইকেটে মুরশিদাকে নিয়ে ৫৭ রানে জুটি এবং চতুর্থ উইকেটে ফাহিমাকে নিয়ে ৬০ রানের গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়েন জ্যোতি। ৬৪ বলে ৭ চারে ৬৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। এদিকে মুরশিদা করেন ২০ এবং ফাহিমা করেন ২৭ রান।

অজিদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন সফরজুড়ে বল হাতে দারুণ ছন্দে থাকা সোফি মলিনিয়া।

একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী ২ এপ্রিল।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী ক্রিকেট দল: ১২৬/৪ (২০ ওভার) (জ্যোতি ৬৩*, ফাহিমা ২৭; সোফি ২/২৫)
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল: ১২৭/০ (১৩ ওভার) (হিলি ৬৫*, মুনি ৫৫*)

ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
সিরিজ: ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া
ম্যাচসেরা: অ্যালিসা হিলি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com