1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

​(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

সাতক্ষীরার আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে নারী অর্থনৈতিক ক্ষমতায়নের অংশ হিসেবে ইম্ব্যাঙ্কমেন্ট প্রটেকশন গ্রুপ (EPG) সদস্যদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে এই ভেড়া বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​’জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (GRDRRIB)’ প্রকল্পের আওতায় এবং এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন (UN Women)-এর অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানটি যৌথভাবে বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা বিন্দু নারী উন্নয়ন সংগঠন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। বিতরণকালে তিনি বলেন, উপকূলীয় এলাকার নারীদের স্বাবলম্বী করতে এবং দুর্যোগকালীন ঝুঁকি মোকাবিলায় এ ধরনের গবাদিপশু বিতরণ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। উপকূলীয় এলাকার প্রতিকূল পরিবেশে ভেড়া পালনের মাধ্যমে উপকূলীয় নারীরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।
​জিআরডিআরআরআইবি (GRDRRIB) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, ​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আমিরুল ইসলাম, ​উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পলাশ কান্তি রায়। ​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের ফোকাল অফিসার কানিজ শাইমা।
​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রকল্পটির মূল লক্ষ্য ৩০০ জন ইপিজি সদস্যকে ইনপুট সহায়তা প্রদান করা। এরই ধারাবাহিকতায় এদিন আশাশুনি উপজেলার প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নের ৬টি ইপিজি দলের মধ্য থেকে প্রাথমিকভাবে ৩০ জন সুফলভোগী নারী সদস্যের প্রত্যেককে ১টি করে মোট ৩০টি ভেড়া বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আশাশুনি উপজেলার প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নের মোট ১৫০ জন ইপিজি সদস্যকে উন্নত জাতের ভেড়া প্রদান করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com