1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন

রাজধানীর ডেমরায় রহস্যময় আগুনে লন্ডন এক্সপ্রেসের১৪টি ভলভো লাক্সারিয়াস বাস পুড়ে গেছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বার ভিউ

বিশেষ সংবাদ:
রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের দূর পাল্লার ১৪টি ভলভো লাক্সারিয়াস বাস পুড়ে গেছে। গতকাল রাতে কোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন। আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং পরে সিদ্দিকবাজার থেকে আরো তিনটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের সেই পাঁচটি ইউনিট রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তিনি বলেন, ‘গ্যারেজে কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে আমরা বাসের মূল্য সম্পর্কে এখনো কিছু বলতে পারছি না। সেই সঙ্গে আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

পুলিশ জানিয়েছে, গ্যারেজে বাসগুলো পাশাপাশি রাখা ছিল। কীভাবে আগুন লেগেছে, তা জানার চেষ্টা চলছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

এদিকে গ্যারেজে দাঁড়িয়ে থাকা ১৪টি ভলভো বাস আগুনে পুড়ে যাওয়ার ঘটনাকে রহস্যজনক মনে করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, ‘তদন্ত করে আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে।’

ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘একটি সুনসান জায়গায় গ্যারেজ করা হয়েছে বলে সাধারণত এলাকাবাসীর নজরে বিষয়টি পড়েনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি ডেমরা ও যাত্রাবাড়ী থানা পুলিশ একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। গ্যারেজে কোনো নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়নি।’ এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার ইকবাল হোসাইন বলেন, ‘এটি দুর্ঘটনা নাকি নাশকতা তদন্তের পর বলা যাবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com