1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে দুইজন আটক: ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ কুড়িলে কাউসারের দৌরাত্ম্য, প্রাইভেটকার থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের অভিযোগ, জনপ্রতি ১০০ থেকে ১৫০০ টাকা বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফলভাবে সম্পন্ন শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সিএমপির ডিবি (পশ্চিম) অভিযানে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০১টি কার্তুজসহ ০১(এক) জন আসামি গ্রেফতার যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা)

আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কচুয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন সরদারের ছেলে মোঃ ওমর সাকি ফেরদৌস পলাশ (৪৩) এবং বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়,তাঁদের বিরুদ্ধে আশাশুনি থানার মামলা নং-০৭,তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬,জিআর-১৮৫/২৬- এর সন্ত্রাসবিরোধী আইন,২০০৯-এর ৬,৭,৮,৯,১০ ও ১২ ধারায় মামলা রয়েছে।
অভিযানে গ্রেফতার হওয়া অপর তিনজন হলেন পাইকগাছার সিআর-১৩৫৬/২৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে মোঃ সাইফুল গাজী (৩৬),সিসি-২৩৯/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে মোঃ আবু রাশেদ গাজী এবং কালিগঞ্জের সিআর-১৯৬/১৬ মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত আসামি উত্তর গোদাড়া গ্রামের মৃত সাহাব উদ্দীনের ছেলে আবুল কালাম (৫৭)।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান জানান,গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে দুজন সন্ত্রাসবিরোধী মামলার আসামি এবং অপর তিনজন বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।
ওসি আরও বলেন,”আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক,কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক,সন্ত্রাস, নাশকতা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com