1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে দুইজন আটক: ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ কুড়িলে কাউসারের দৌরাত্ম্য, প্রাইভেটকার থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের অভিযোগ, জনপ্রতি ১০০ থেকে ১৫০০ টাকা বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফলভাবে সম্পন্ন শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সিএমপির ডিবি (পশ্চিম) অভিযানে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০১টি কার্তুজসহ ০১(এক) জন আসামি গ্রেফতার যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িলে কাউসারের দৌরাত্ম্য, প্রাইভেটকার থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের অভিযোগ, জনপ্রতি ১০০ থেকে ১৫০০ টাকা

  • আপডেটের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকার থেকে বেপরোয়া চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কাউসার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রতিটি প্রাইভেটকার থেকে প্রতিদিন ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি মাস শেষে পুলিশের নাম ব্যবহার করে প্রতিটি গাড়ি থেকে আরও ১ হাজার ৫০০ টাকা আদায় করা হচ্ছে। নিয়মিত এ অর্থ আদায়ের ঘটনায় ক্ষুব্ধ গাড়ির মালিক ও চালকরা।
ভুক্তভোগীদের অভিযোগ, কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকার চলাচল ও অবস্থানকে কেন্দ্র করে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করা হচ্ছে। প্রতিদিন গাড়িপ্রতি ১০০ টাকা এবং মাস শেষে পুলিশের নাম করে ১ হাজার ৫০০ টাকা দিতে হচ্ছে। ফলে প্রতিটি গাড়ির মালিক ও চালকের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।
অভিযোগ রয়েছে, এসব টাকা আদায়ের ক্ষেত্রে কাউসারের প্রভাব রয়েছে। তবে পুলিশের নাম ব্যবহার করে অর্থ আদায়ের পেছনে সংশ্লিষ্ট কোনো সদস্যের সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের প্রশ্ন, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে দিনের পর দিন এভাবে অর্থ আদায়ের অভিযোগ চললেও তা বন্ধ হচ্ছে না কেন? পুলিশের নাম ব্যবহার করে টাকা আদায় করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়?
ভুক্তভোগী গাড়ির মালিক ও চালকরা অবিলম্বে অভিযোগ তদন্ত, অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং কুড়িল বিশ্বরোড এলাকাকে চাঁদাবাজিমুক্ত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মুঠোফোনে বারবার চেষ্টা করেও অভিযুক্ত কাউসারের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। ###

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com