1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন গেমে আসক্তি, গতি হারাচ্ছে শিক্ষা কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার ও ১৩ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে সিআইডি কুমিল্লা জেলায় শিল্প কারখানা শ্রমিক বিশৃঙ্খলার উস্কানি দাতাদের বিরুদ্ধে একযোগে সাঁড়াশি অভিযানে ৩৮৫ জন আটক বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে দুইজন আটক: ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ কুড়িলে কাউসারের দৌরাত্ম্য, প্রাইভেটকার থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের অভিযোগ, জনপ্রতি ১০০ থেকে ১৫০০ টাকা বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফলভাবে সম্পন্ন শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন গেমে আসক্তি, গতি হারাচ্ছে শিক্ষা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

নজরুল ইসলাম লিখণ, রূপগঞ্জ) নিত্য নতুন প্রযুক্তিতে ঝুকছে গোটা বিশ। যুগের সাথে তাল মিলাতে থেমে নেই রূপগঞ্জের শিক্ষার্থীরাও। খেলাধুলা ও বইয়ের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে হাতে এখন ইন্টারনেট মোবাইল ফোন রয়েছে। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। ইন্টারনেট ও স্মার্টফোন এখন শুধু শহরেই নয়, মফ¯^ল শহর রূপগঞ্জের গ্রামের ঘরেও পৌঁছে গেছে। একদিকে এটি যেমন যোগাযোগ, শিক্ষা ও তথ্যপ্রাপ্তির দারুণ একটি সুযোগ ˆতরি করেছে, অন্যদিকে কিছু নেতিবাচক দিকও সামনে এনে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক একটি হলো— মোবাইল গেমে শিক্ষার্থীদের আসক্তি, বিশেষ করে গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের মধ্যে এ প্রবণতা দিনদিন ভয়াবহ রূপ নিচ্ছে।
আওলাদ হোসেন নামে একজন অীভভাবক বলেন, শিক্ষার্থীরা সারাদিন মোবাইল গেমে আসক্ত থাকে, অনেকে আবার অনলাইন জুয়ায়ও জড়িয়ে পড়েছে। তাই লেখাপাড়া এখন হারিয়েই যাচ্ছে। ইদানিংকালে প্রকাশিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে সরকারী মুড়াপাড়া স্কুল এবং কলেজের ফল বিপর্যয়ই তার প্রমাণ।
একটা সময় রূপগঞ্জের শিশু-কিশোররা খেলাধুলা, গল্পগুজব, সাংস্কৃতিক কার্যক্রম ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠত। কিন্তু এখন দেখা যাচ্ছে, ছোট ছোট শিক্ষার্থীর হাতেও স্মার্টফোন| সকাল-সন্ধ্যা চোখ মোবাইলের পর্দায়—ফ্রি ফায়ার, পাবজি, ক্ল্যাশ অফ ক্ল্যানস কিংবা নানা ধরনের হ্যাশ অ্যাডিকটিভ’ গেমে ডুবে থাকে তারা| পড়াশোনা, ˆনতিকতা, ঘুম, পরিবার, এমনকি নিজের শরীরের যত্ন নেওয়ার কথা ভুলে যাচ্ছে তারা|
অনেক অভিভাবক এখন অভিযোগ করছেন, সন্তানদের পড়ার টেবিল ফাঁকা থাকে, কিন্তু মোবাইল সারাক্ষণ ব্যস্ত| অনলাইনে ক্লাসের নাম করে গেম খেলে সময় কাটানো, পড়ার সময় মনোযোগ না দেওয়া, পরীক্ষায় ফলাফল খারাপ হওয়া—সবকিছুই এক ভয়াবহ চক্রে পরিণত হয়েছে| বিশেষ করে গ্রামের শিক্ষার্থীরা যেখানে পড়াশোনার সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে কম, সেখানে এই আসক্তি ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে|
গেমের মধ্যকার সহিংসতা, প্রতিযোগিতামূলক মনোভাব, অতিরিক্ত উত্তেজনা শিক্ষার্থীদের আচরণে প্রভাব ফেলছে| তারা ˆধর্য হারাচ্ছে, পরিবার ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ কমছে, এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে|
মুড়াপাড়া সরকারী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা মিয়া বলেন, চেতনতা, দিকনির্দেশনা ও ভালোবাসার মাধ্যমে তাদেরকে গেমের আসক্তি থেকে মুক্ত করে সঠিক পথে ফিরিয়ে আনবে| অভিভাবকদের সচেতন হতে হবে—শিশুর হাতে মোবাইল তুলে দেওয়ার আগে ভাবতে হবে এর পরিণতি|
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম বলেন, বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনার মাধ্যমে বিকল্প বিনোদনের সৃষ্টি করে—খেলার মাঠ, পাঠাগার, সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ দিলে শিক্ষার্থীরা গেম থেকে দূরে সরে আসবে| সহমর্মিতার সাথে পরামর্শমূলক আলোচনা করে শিক্ষার্থীদের বোঝাতে হবে—মোবাইল গেম জীবনের লক্ষ্য হতে পারে না|
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লা বিন শফিক বলেন, ১৮ বছরের নীচে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না| স্কুলে মোবাইল ব্যবহার সম্পূর্ন নিষিদ্ধ| এটা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com