1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আগামীকাল থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন – মো. ইসমাইল জবিউল্লাহ স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা, ১৯তম গ্রাজুয়েশন সেরিমনি ও নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন রূপগঞ্জে স্টিল মিলের নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ রপ্তানি প্রবৃদ্ধিতে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার গড়ে তোলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। —খাদ্যমন্ত্রী আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

২৪ নভেম্বর, ২০২৬ | বঙ্গভবনে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিয়েতনামকে বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান (Tran Thi Xuan Oanh) আজ বঙ্গভবনে পরিচয়পত্র পেশ শেষে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

এর আগে সকালে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড অব রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামকে (Tô Lâm) তাঁর শুভেচ্ছা পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। এসময় রাষ্ট্রদূত মিজ চান থি সুয়ান ওয়ান দু’দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং তাঁর দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি প্রকাশ করেন।

দুই দেশের মধ্যকার বাণিজ্য ভারসাম্য ভিয়েতনামের অনুকূলে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে ভিয়েতনামকে উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন। পাশাপাশি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল এবং কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য দামে প্রতিযোগিতামূলক ও উচ্চ মানসম্পন্ন।

তিনি এ বছরের মার্চ মাস থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ায় ভিয়েতনামকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও বাণিজ্য আরও বাড়াতে তাঁর দেশের ইতিবাচক উদ্যোগ গ্রহণের কথা জানান।

রাষ্ট্রপতি ভিয়েতনামের বিনিয়োগকারীদের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণসহ সুবিধাজনক খাতে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা ব্যবস্থা সহজ করার জন্য রাষ্ট্রদূতকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

রাষ্ট্রপতি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে মিয়ানমারে প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ওই রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি উঠে এসেছে। তিনি রায়ের পূর্ণ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’-এ (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় রাষ্ট্রপতি ভিয়েতনামের সমর্থন চান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com