1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — সুলতান সালাউদ্দিন টুকু দিনাজপুরের ১৩ টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ধান ফসলে রোগ বালাই ও পোকামাকড় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিটে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩, ১৮ ভরি স্বর্ণালংকারসহ ৪৬লাখ টাকার মালামাল লুট পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বিমান বাহিনী প্রধানের সাথে কমান্ডার, কাতার মিলিটারি পুলিশ ফোর্সেস এর সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিস্কার বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিটে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩, ১৮ ভরি স্বর্ণালংকারসহ ৪৬লাখ টাকার মালামাল লুট

  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

(নজরুল ইসরাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের তিনশ ফিট সড়কে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন সেটসহ ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে সরকারি জরুরী পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত প্রবাসীদের বহনকারী প্রাইভেট কারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয় লুট হওয়া কিছু স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল।

৪নভেম্বর বুধবার ভোররাতে পূর্বাচল তিনশ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো, প্রাইভেটকার চালক রূপগঞ্জের চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাহীন তার ভাই সোহেল ও একই এলাকার আমজাদের ছেলে আইয়ুব।

দুবাই প্রবাসী জামাল হোসেন জানান, রাত দেড়টার দিকে সে সহ তার বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছেন। পরে তার পূর্ব পরিচিত চালক শাহীনের প্রাইভেটকারযোগে কাঞ্চনের উদ্দেশ্যে রওনা হয়। ভোররাত ৩টার দিকে প্রাইভেটকার পূর্বাচল তিনশ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় পৌঁছলে চালক শাহীন কৌশলে আরেকটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়িটি গতিরোধ করেন।

এ সময় বেশ কয়েকজন ডাকাত সদস্য তাদের দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুবাই থেকে আনা ১৮ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব ও বিভিন্ন মালামালসহ কমপক্ষে ৪৬ লাখ টাকার মালামালসহ তাদের দুজনকে এশিয়ান হাইওয়ে সড়কে বাণিজ্য মেলা এলাকায় হাত-পা বাঁধা ও মুখে স্কসটেপ লাগানো অবস্থায় ফেলে রেখে মালামাল লুটে নেয়।

পরে চালক সরকারি পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে দুই প্রবাসীকে উদ্ধার করে। এ সময় মালামাল নিয়ে পালিয়ে যাবার সময় চালক শাহীন, তার ভাই সোহেল ও আইয়ুব নামে ৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ কিছু মালামাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পূর্বাচল পুলিশ ক্যাম্প ইনচার্জ হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া বেশকিছু মালামাল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িততের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com