বিশেষ প্রতিবেদন :
অদ্য ০৪ নভেম্বর ২০২৬ (বুধবার), বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সাথে Major General Rashid Mohammed Masoud Al-Hbab Al-Hazri কমান্ডার, কাতার মিলিটারি পুলিশ ফোর্সেস, কাতার প্রতিনিধি দলের প্রধান বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্য থেকে জনবল বাছাইয়ের উদ্দেশ্যে কাতারের উক্ত প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।