1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বিমান বাহিনী প্রধানের সাথে কমান্ডার, কাতার মিলিটারি পুলিশ ফোর্সেস এর সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিস্কার বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে নারীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ, পথরোধ করে হামলা, হত্যার হুমকি; থানায় লিখিত অভিযোগ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন গেমে আসক্তি, গতি হারাচ্ছে শিক্ষা কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার ও ১৩ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে সিআইডি

রূপগঞ্জে নারীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ, পথরোধ করে হামলা, হত্যার হুমকি; থানায় লিখিত অভিযোগ

  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখন,রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে ঋতু আক্তার (২২) নামে এক নারীকে পথরোধ করে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গলায় থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

গত ২ নভেম্বর সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় জনৈক সিরাজুল ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঋতু আক্তার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে গুতুলিয়া এলাকায় পৌঁছালে মতিন (৩৫), জাহিদুল (৩৫) ও মাশরাফি (২৪)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তাঁর গাড়ির গতিরোধ করেন।

তাঁদের হাতে দা, চাকু ও লোহার রড ছিল। পথরোধের কারণ জানতে চাইলে তাঁরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে মতিন চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়।

ভুক্তভোগীর অভিযোগ, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা তাঁর গলায় থাকা আনুমানিক ৮ আনা ওজনের প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত ঋতু আক্তার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, “অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com