1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৬৪ বার ভিউ

বিশেষ সংবাদ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দুদিনের সরকারি সফর শেষে আজ শনিবার (২২ জুন) রাতে দেশে ফিরেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি শুক্রবার অপরাহ্নে দিল্লি যান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে এবং ফ্লাইটটি রাত ৮ টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর। এছাড়াও, এই সফরটি ছিল ১৫ দিনেরও কম সময়ে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর। এর আগে তিনি ৯ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন।

প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও নয়াদিল্লি আজ দুটি প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন ও তিনটি নবায়নকৃতসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

তথ্যসূত্র-বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com