1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে অবশেষে থেমেছে আফগানদের স্বপ্নযাত্রা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৪০২ বার ভিউ

বিশেষ সংবাদ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে রচিত হয় আফগান রূপকথা। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে অবশেষে থেমেছে আফগানদের স্বপ্নযাত্রা। আফগান রুপকথার ইতি ঘটলেও ইতিহাস গড়েছেন দেশটির পেসার ফজলহক ফারুকি। এবারের আসরে ১৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়লেন এই বাঁহাতি পেসার।

বিশ্বকাপ শেষ হতে অবশ্য এখনো দুই ম্যাচ বাকি। তাই ফারুকির রেকর্ডকে ভাঙার সুযোগ আছে অনেকেরই। কিন্তু ১৭ উইকেট নিয়ে ফারুকির যাত্রা থেমেছে এখানেই। আসরে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলেও নামের প্রতি সুবিচার করতে পারেনি আফগানিস্তান। নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৫৬ রানের সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে তারা।

বিদায় বেলায় আলাদাভাবে ফারুকির প্রশংসা করেন আফগান অধিনায়ক রশিদ খান। বাঁহাতি এই পেসার তার দুর্দান্ত বোলিংয়ের ছাপ রেখে যান টুর্নামেন্টে। প্রথম ম্যাচেই উগান্ডার বিপক্ষে স্রেফ ৯ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। পরের ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেয় আফগানিস্তান। সেখানে ১৭ রানে ৪ উইকেট নেন ফারুকি। বিশ্বকাপ ইতিহাসে আর কোনো বোলারই পরপর দুম্যাচে ৪ বা এর বেশি উইকেট নিতে পারেননি।

পাপুয়া নিউগিনিকে হারানোর ম্যাচে ১৬ রান খরচে ফারুকির শিকার ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্য সফলতা পাননি বাঁহাতি এই পেসার। তবে সুপার এইটে ভারতের বিপক্ষে ঝুলিতে নেন তিনটি উইকেট। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য থাকলেও বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি করে উইকেট নিয়ে আসর শেষ করেন তিনি।

ফারুকির আগে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ডটি ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার। ২০২১ বিশ্বকাপে ১৬টি উইকেট নিয়েছিলেন লঙ্কান স্পিনার। ভেঙেছিলেন তারই স্বদেশি স্পিনার অজন্তা মেন্ডিসের (১৫ উইকেট) রেকর্ড।

তবে এবারই ফারুকির এই রেকর্ড ছোঁয়ার ও পেছনে ফেলার হাতছানি আছে আর্শদীপ সিংয়ের সামনে। চলতি আসরে ৬ ম্যাচ খেলে ১৫ উইকেট হয়ে গেছে ভারতের বাঁহাতি পেসারের। ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে দলীয় লক্ষ্যের পাশাপাশি ব্যক্তিগত প্রাপ্তির সুযোগও তার থাকছে। ফাইনালে উঠতে পারলে থাকবে আরও সুযোগ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com