1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ভারতের সাথে রেল ট্রানজিট বন্ধে সরকারকে আইনি নোটিশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৮৪ বার ভিউ

বিশেষ সংবাদ:

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে যাওয়ার জন্য ভারত সরকারকে দেয়া রেল ট্রানজিট বন্ধ করতে বাংলাদেশ সরকারকে আইনী নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রেল মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৬ জুন) ডাকযোগে এই আইনী নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো মাহমুদুল হাসান।

নোটিশে বলা হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং বাংলাদেশ ও চীনের মাঝে ভবিষ্যতে সামরিক সংঘাত রোধ করতে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে ‘ক্ষমতার ভারসাম্য’ নীতি অবলম্বন করছে। কিন্তু ২০২৪ সালের জুন মাসে ভারতের কেন্দ্র সরকারের সাথে বাংলাদেশ সরকারের রেল ট্রানজিট বিষয়ক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই নীতি লঙ্ঘিত হয়েছে। এর ফলে ভারতের অভ্যন্তরীণ সমস্যা বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলবে এবং ভবিষ্যতে চীনের সাথে বাংলাদেশের সামরিক সংঘাত দেখা দিতে পারে।
নোটিশে সাতদিনের মধ্যে রেল ট্রানজিট বিষয়ক চুক্তি বাতিলের দাবি জানানো হয়।

তথ্যসূত্র-নিউজ-24

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com