1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
“প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান

ফেনীতে ভারী বৃষ্টি ও বন্যার কারনে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩৯৭ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:

ফেনীতে ভারী বৃষ্টি ও বন্যার কারণে আজকের এইচএসসি , আলিম ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত কয়েকদিনের ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনী জেলার মহুরি নদীর বাঁধ ভেঙ্গে ফুল গাজী ও পরশুরাম উপজেলা প্লাবিত হয়েছে। বেশ কিছু রাস্তাঘাট ও প্লাবিত হওয়ার কারণে আজকে অনুষ্ঠিত এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা ফুলগাজী ও পরশুরাম উপজেলায় স্থগিত করা হয়েছে। এছাড়া ভারি বৃষ্টির কারণে পুরো জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৪৮ ঘন্টায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে পুরো ফেনী জেলায়। ভারী বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে নদীতীর প্লাবিত হয়েছে। নদীর পানি বৃদ্ধির কারণে বিভিন্ন স্থানে রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে পাড় ভেঙে গেছে বাঁধ ভেঙে গেছে। নদীর পাড় ভেঙ্গে পানি লোকালয়ে ঢুকতে শুরু করেছে। পুকুরের পাড় ভেঙ্গে চাষের মাছ বেরিয়ে যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়তে শুরু করেছে মৎস্যচাষীরা। এদিকে বৃষ্টি এখনো অব্যাহত থাকার কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বৃদ্ধি পাচ্ছে। ফেনী শহরেও বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে দেখা যায় শহরের এসএসকে রোড, কলেজ রোড, মিজান রোড এবং ট্রাম্ক রোডের অধিকাংশ এলাকায় পানি জমা হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে পানি আস্তে আস্তে নামতে শুরু করে। সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে বর্ষার পানিতে মাছের গের তলিয়ে গেছে। ফেনী জেলার মুহুরি ও কালিদাস পাহালিয়া নদীর পানি বিপদ সীমার ১২৫ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । তথ্যটি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com