1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
“প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান

ভারতের উত্তর প্রদেশে পদদলিত হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২২৭ বার ভিউ

বিশেষ সংবাদ:

ভারতের উত্তর প্রদেশের হাতরাস শহরে আজ মঙ্গলবার ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারি চিকিৎসকদের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানান। এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে নিহতের সংখ্যা ৫০ বলে দাবি করা হয়।

স্থানীয় সরকারি হাসপাতালের চিকিৎসকেরা আশঙ্কা করছেন হতাহতের সংখ্যা বাড়তে পারে।

রাজধানী নয়াদিল্লি থেকে ১৪০ কিলোমিটার দূরে হাতরাস শহরে শিব দেবতার পূজা উপলক্ষে পুণ্যার্থীরা জড়ো হয়েছিলেন।

রাজ্যের একজন জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা রাম মোহন তিওয়ারি এএফপিকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ পেয়েছি…আরও আসছে।’

প্রধান মেডিকেল কর্মকর্তা উমেশ কুমার ত্রিপাঠি বলেন, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও দুজন পুরুষ। আহত অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, হাতরাসের এসএসপি দপ্তরের তথ্যমতে হাতরাসের মুঘলগড়ী গ্রামে ধর্মীয় এক আয়োজন চলার সময় এই ঘটনা ঘটে।

ইতাহ এসএসপি রাজেশ কুমার সিং বলেন, মরদেহগুলো ইতাহ হাসপাতাল পাঠানো হচ্ছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ভারতে বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় মন্দিরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রায়ই ঘটে। ২০১৬ সালে কেরালায় একটি মন্দিরে হিন্দুদের নতুন বছর উদ্‌যাপনের সময় নিষিদ্ধ আতশবাজি ফুটানোর সময় ব্যাপক বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছিল।

মধ্য প্রদেশে ২০১৩ সালে একটি মন্দিরের কাছে সেতুতে পদদলিত হয়ে ১১৫ জন পুণ্যার্থীর মৃত্যু হয়ছিল। সে সময় সেখানে ৪ লাখের মতো মানুষ জড়ো হয়েছিল। গুজব ছড়িয়ে পরেছিল সেতুটি ধসে পড়বে, আর তখনই এই পদদলনের ঘটনা ঘটে।

২০০৮ সালেও রাজস্থানের যোধপুরে পদদলিত হয়ে ২২৪ জনের মৃত্যু হয়েছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com