1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
“প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান

উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩৫২ বার ভিউ

বিশেষ সংবাদ:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলি-অস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করেছে-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ৫ রাউন্ড রাইফেলের গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা নুর ছালামের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৬) ও একই রোহিঙ্গা ক্যাম্পের সোনা মিয়ার ছেলে মোঃ শফিক (৩৩)। গ্রেফতারকৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ অভিযান চালানো হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহ অধিনায়ক (পুলিশ সুপার) আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন,
দেহ তল্লাশি করে তিন রাউন্ড রাইফেলের গুলি, পাঁচটি রাইফেলের গুলির খোসা এবং কোমরের লুঙ্গিতে মোড়ানো অবস্থায় পাওয়া দুটি শর্টগানের কার্তুজসহ তাদের গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

তথ্যসূত্র-দৈনিক আজাদী

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com