1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
“প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান

ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির বিশাল জয়, ঋষি সুনাকের পরাজয় স্বীকার

  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩০৯ বার ভিউ

বিশেষ সংবাদ:

বিবিসির পূর্বাভাসে বলা হয়েছে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি ভূমিধস জয় পেয়েছে এবং এর অর্থ হলো স্যার কিয়ের স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

নির্বাচনের ফল ঘোষণা শেষ হলে ঋষি সুনাক রাজার কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিবেন। রাজা মি. স্টারমারকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। এসব সাক্ষাত সাধারণত বাকিংহাম প্যালেসে হয়ে থাকে।

নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে পুরোপুরি ঘোষণা শেষ হলে ঋষি সুনাক রাজার কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিবেন। রাজা মি. স্টারমারকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। এসব সাক্ষাৎ সাধারণত বাকিংহাম প্যালেসে হয়ে থাকে।

নিজের আসনে জয়ের পর মি.স্টারমার বলেছেন ‘পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই..এটা আমাদের জন্য দেয়ার সময়’।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইতোমধ্যেই পরাজয় মেনে নিয়ে মি. স্টারমারকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন।

রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ এবার প্রথম বারের মতো এমপি নির্বাচিত হলেন। এছাড়া লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনও নিজের আসনে জয় পেয়েছেন। জর্জ গ্যালাওয়ে নিজের আসনে হেরে গেছেন।

স্কটল্যান্ডে কনজারভেটিভ পার্টির নেতা ডগলাস রস তার আসনে পরাজিত হয়েছেন। তার বিরুদ্ধে জিতেছেন লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী সিমাস লগান।

বিবিসির পূর্বাভাস মতে লেবার পার্টি ৪১০টি আসনে জয় পেতে যাচ্ছে, আর কনজারভেটিভ পার্টি পাবে ১৪৪টি আসন।

এর আগে বুথ ফেরত জরিপেও লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের কথা বলা হয়েছিল।

এছাড়া লিবারেল ডেমোক্র্যাটসরা ৬১টি আসন পেয়ে তৃতীয় স্থানে থাকতে পারে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টির আসন কমে দশে আর রিফর্ম ইউকে পেতে পারে তেরটি আসন।

স্যার জন কারটিস এবং একদল পরিসংখ্যানবিদের তত্ত্বাবধানে করা এই বুথ ফেরত জরিপের জন্য ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের ১৩০টি ভোট কেন্দ্রের ভোটারদের কাছ থেকে তথ্য নেয়া হয়েছে। উত্তর আয়ারল্যান্ড এই জরিপের আওতায় আসেনি।

গত পাঁচটি সাধারণ নির্বাচনে বুথ ফেরত জরিপের সত্যতা ছিলো ১ দশমিক ৫ থেকে সাড় সাত শতাংশ আসনের মধ্যে।

এই জরিপ সত্যি হলে এটা হবে লেবার পার্টির জন্য দারুণভাবে ঘুরে দাঁড়ানো। দলটি যুদ্ধ-উত্তর সময়ে ২০১৯ সালে সবচেয়ে বাজে ফল করেছিলো। তখন আশি আসন বেশি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলো বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি।

তথ্যসূত্র-বিবিসি বাংলা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com