1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
“প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন অব্যাহত

  • আপডেটের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৩৪ বার ভিউ

বিশেষ সংবাদ:

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মসূচি চলছে। শনিবার (৬ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন কোনো কর্মসূচি না থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষা এবং অন্য দাপ্তরিক কাজ বন্ধ ছিল। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শনিবার সাপ্তাহিক ছুটি না থাকায় শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। আজ রোববার (৭ জুলাই) থেকে ফের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত কর্মসূচি শুরু হবে।

গতকাল বুয়েট শিক্ষকদের কর্মবিরতিতে যোগ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ আলোচনার জন্য ডাকেনি। আমাদের প্রত্যাশা, সরকার থেকে দ্রুত আলোচনার জন্য ডাকা হবে। তা না হলে আমাদের আন্দোলন চলবে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন, পেনশন স্কিম বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল। এই স্কিমে ক্ষতিগ্রস্ত হবে ভেবেই শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। এর আগে শিক্ষকরা যখন অবসরের বয়সসীমা বাড়াতে বলেছিল, তখন কেউ কেউ এর বিরোধিতা করেছিলেন। এখনো অনেকেই বিরোধিতা করছেন। এভাবে চলতে থাকলে এ সমস্যার সমাধান হবে না। কাজেই মন্ত্রী পর্যায় নয়, এখানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে। পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রধানমন্ত্রীর সফট কর্নার রয়েছে, তিনি এ বিষয়ে হস্তক্ষেপ করলে সমস্যার সমাধান হবে।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিছু কর্মসূচি পালনের পর ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। এর পরও দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ২৫-২৭ জুন টানা তিন দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এর পরও দাবি আদায় না হওয়ায় ১ জুলাই থেকে লাগাতার কর্মবিরতিতে যান। তাদের এই কর্মসূচি চলাকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচনার জন্য ডাকলেও পরে সেটি স্থগিত করা হয়।

তথ্যসূত্র- বাংলা ইনসাইডার

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com