1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
“প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান

ভারতের ৫ সেনা নিহত, নেপথ্যে ‘কাশ্মীর টাইগার্স’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৬৯ বার ভিউ

বিশেষ সংবাদ:

জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় অতর্কিত হামলায় পাঁচজন সেনা নিহতের প্রতিশোধ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরামনে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করার সময় মঙ্গলবার (৯ জুলাই) এ হুঁশিয়ারি দেন তিনি। এদিকে কারা এ হামলা চালিয়েছে, তা-ও এরইমধ্যে জানা গেছে।

সোমবারের (৮ জুলাই) ওই হামলার পর দেয়া এক বার্তায় ভারতের প্রতিরক্ষা সচিব বলেন, আমি কাঠুয়ার বদনোটাতে ‘সন্ত্রাসী হামলায়’ পাঁচ সাহসী যোদ্ধাকে হারানোর ঘটনায় গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তাদের (নিহতদের) নিঃস্বার্থ সেবা জাতি সবসময় স্মরণ করবে উল্লেখ করে তিনি আরও বলেন,
তাদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং আক্রমণের পেছনে অশুভ শক্তিকে ভারত পরাজিত করবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার কাঠুয়ার দুর্গম মাচেদি এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে একজন জুনিয়র কমিশনড অফিসারসহ পাঁচজন সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

প্রতিবেদন মতে, সোমবার বিকেলে সেনাবাহিনীর একটি গাড়ি গ্রেনেড এবং বন্দুক হামলার শিকার হয়। ওই গাড়িতে ১০ জন সেনা ছিল। হামলাকারীরা পরে জঙ্গলে পালিয়ে যায়। তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

নিষিদ্ধ পাকিস্তান-ভিত্তিক জইশ-ই-মোহাম্মদ (জেএম) এর ছায়া সংগঠন ‘কাশ্মীর টাইগার্স’ এ হামলার দায় স্বীকার করেছে।

সোমবারের হামলাটি ছিল দুই দিনের মধ্যে সেনাবাহিনীর ওপর দ্বিতীয় হামলা। গত কয়েক সপ্তাহ ধরেই কেন্দ্রশাসিত এ অঞ্চলে উত্তেজনা বেড়েছে।

এদিকে, সেনা নিহতের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com