1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে বিপিএলের অনুশীলনে গুরুতর আহত হয়েছেন মোস্তাফিজ

  • আপডেটের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫১ বার ভিউ

বিশেষ সংবাদ:
বাংলাদেশের পেস বোলার মোস্তাফিজ মাথায় গুরুতর আহত হয়ে
চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউ’তে ভর্তি আছেন। সিটি স্ক্যান রিপোর্টের পর সর্বশেষ অবস্থা জানা যাবে।

আজ রোববার সকালে সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের অনুশীলনের সময় মাথায় বল এসে পড়লে গুরুতর আহত হন মোস্তাফিজ। তাঁকে দ্রুত স্টেডিয়াম থেকে এম্বুলেন্সে বন্দর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাঁকে ফয়’স লেকস্থ ইম্পেরিয়াল হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাৎক্ষণিক আইসিইউতে স্থানান্তর করেন।

বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন বাসস’কে জানান, ‘বিপিএলের চলতি আসরে মোস্তাফিজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন। আজ সকালে টিমের সাথে তিনি অনুশীলনের জন্য সাগরিকা মাঠে আসেন। অনুশীলনের এক পর্যায়ে দাঁড়িয়ে টিম-মেটদের সাথে কথা বলছিলেন তিনি। দুপুর ১২ টার দিকে পাশেই আরেকটি নেটে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ম্যাথিউ ফোর্ড। এ সময় ফোর্ডের সজোরে হাঁকানো একটি বল পেসার মোস্তাফিজের মাথার পিছনে এসে লাগে। সাথে সাথেই বসে পড়েন তিনি।’

আলমগীর সিরাজ জানান, ‘তাৎক্ষণিক মোস্তাফিজকে বন্দর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারদের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তাঁর মাথার সিটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মোস্তাফিজের আঘাত কতোটা গুরুতর।’

উল্লেখ্য, চলমান চট্টগ্রাম পর্বের জন্য বিপিএলে অংশগ্রহণকারী টিমের সদস্যরা বর্তমানে এখানে অবস্থান করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com