1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরো দশজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
*নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরো দশজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরো দশজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। যুবলীগের সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল (৪৬) ২। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. ফয়সাল হোসেন রকি (১৯) ৩। হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজী (৬৩) ৪। বংশাল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ চাঁন মিয়া (৬০) ৫। উত্তরখান থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জয়দেব চন্দ্র দাস (৫০) ৬। উত্তরখান থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ শিপন সরকার (৩৩) ৭। ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: আবু হানিফ (৪৫) ৮। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক (৫১) ৯। যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. তাওহিদুল ইসলাম (২৯) ও ১০। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রবিন শিকদার (৩০)।

ডিবি সূত্রে জানা যায়, ২১ এপ্রিল ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় সূত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তোফাজ্জল হোসেন তোফায়েলকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একই সময়ে কাফরুল থানা এলাকা হতে মো: ফয়সাল হোসেন রকিকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

ডিবি সূত্রে আরো জানা যায়, একই তারিখ বিকাল ০৫:৩০ ঘটিকায় মতিঝিল থানা এলাকা থেকে হেলাল উদ্দিন মিয়াজীকে গ্ৰেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি টিম এবং রাত ০৯.০০ ঘটিকায় বংশাল থানা এলাকা হতে মোঃ চাঁন মিয়াকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ। এছাড়া উক্ত তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় উত্তরখান এলাকা হতে জয়দেব চন্দ্র দাসকে এবং রাত ১০:০০ ঘটিকায় মোঃ শিপন সরকারকে ডিবি-উত্তরা বিভাগের পৃথক টিম কর্তৃক গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র আরো জানায়, ২১ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ০৯:০০ ঘটিকায় ভাষানটেক থানা এলাকা থেকে মো: আবু হানিফকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম এবং রাত ১১:৩০ ঘটিকায় মোহাম্মদপুর এলাকা হতে নূরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের টিম। অন্যদিকে ২১ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ১১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা হতে মোঃ তাওহিদুল ইসলামকে এবং রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় কাজলা ব্রীজ এলাকা হতে রবিন শিকদারকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।

গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com