1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফ সদস্যের প্রবেশ, বিজিবির প্রতিবাদ

  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর এক সদস্য সীমান্তের জিরো লাইন অতিক্রম করে দুই দফায় বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠেছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিজিবির আহবানে ওই সীমান্তে সন্ধ্যা ৬ টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪৫ নম্বর ও উপ-পিলার ১০ নম্বরের শূন্যরেখার সীমান্ত এলাকা দিয়ে ভারতের কোচবিহার জেলার জলপাইগুড়ির ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের ওই বিএসএফ সদস্য রাইফেল নিয়ে প্রবেশ করে। প্রায় বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে সে।

ভুট্টা খেতে কাজ করার সময় এ অবস্থা দেখে মিঠাইবাড়ী এলাকার সাদ্দাম হোসেন ও রাকিব হোসেন নামে দুই কৃষক। এ সময় ধমক দিয়ে ওই বিএসএফ (৩৫) সদস্যকে চলে যেতে বললেও না যাওয়ায় কৌশলে তাকে ধরে ফেলে তারা। পরে আটক বিএসএফ সদস্য ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে কিছু সময় পরে আবারো একই সীমান্ত দিয়ে ওই বিএসএফ জোয়ান প্রবেশ করে ভিতরে আসতে থাকলে স্থানীয় এলাকাবাসী চিৎকার করে বাধা দিলে ভারতের অভ্যন্তরে ফিরে যায় সে জোয়ান।

এ ঘটনা জানতে পেরে রংপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) পয়ষট্টিবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আমিনুর রহমান ও অন্যান্য বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়।

আইন না মেনে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বিএসএফ সদস্যের বাংলাদেশে প্রবেশের ঘটনায় ভারতীয় পানিশালা বিএসএফ কোম্পানি কমান্ডারকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানায় বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার।

পরে সন্ধ্যা ৬ টায় ঘটনাস্থলের পাশে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মিনিটি স্থায়ী এ বৈঠকে ভারতের পক্ষে পানিশালা-১ কোম্পানি সদরের কমান্ড্যান্ট ইন্সপেক্টর রামচন্দ্র সিং ও বাংলাদেশের পক্ষে বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার আবুল কাশেম অংশ নেন। উভয় বাহিনীর ৬ সদস্য করে মোট ১২ জন অংশ নেয়।

বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার আবুল কাশেম বলেন, ‘সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে এক বিএসএফ সদস্য প্রবেশের কথা স্থানীয়দের মাধ্যমে জেনেছি। ঘটনা জানার সাথেই প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে সন্ধ্যায় ভারতের পানিশালা-১ কোম্পানি সদরের কমান্ড্যান্টের সাথে পতাকা বৈঠক করা হয়। বাংলাদেশে প্রবেশের কথা বিএসএফ অস্বীকার করেছে। আমরা প্রতিবাদ জানায়ে তাদেরকে সতর্ক করেছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com