1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

যে শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেটের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে একটি ঘোষণা দেবেন। তবে সেই রাষ্ট্রের স্টেকহোল্ডার হামাস হবে না। অর্থাৎ হামাসকে ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় কূটনৈতিক সূত্র দ্য মিডিয়া লাইনকে এ তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।

খবরে বলা হয়েছে, মে মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরব একটি উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলন আয়োজন করবে, এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সৌদি আরব সফরের অংশ।

রিয়াদে আয়োজিত এই শীর্ষ সম্মেলনের আগে ডোনাল্ড ট্রাম্প গত ৬ মে হোয়াইট হাউসে যে ঘোষণার কথা উল্লেখ করেছিলেন, তা নিয়ে অসংখ্য ভবিষ্যদ্বাণী করা হয়। এটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা’ বলেও বর্ণনা করা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা ঘোষণা করতে চান তা ছাড়াও, শীর্ষ সম্মেলনের এজেন্ডা এবং প্রত্যাশিত চুক্তিগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা ও সামরিক চুক্তি থেকে শুরু করে প্রযুক্তি চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চুক্তি।

সম্মেলনে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাদে সকল উপসাগরীয় নেতার উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের কথা রয়েছে। উল্লেখ্য, বাদশাহ সালমান দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্যগত অবস্থার কারণে জনসাধারণের অনুষ্ঠান বা সভায় অংশগ্রহণ করেননি।

ডোনাল্ড ট্রাম্প কি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন?

নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় কূটনৈতিক সূত্র দ্য মিডিয়া লাইনকে বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র এবং একে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি নিয়ে একটি ঘোষণা জারি করবেন এবং হামাসের উপস্থিতি ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। ’

সূত্রটি আরও বলেছে, ‘যদি ফিলিস্তিন রাষ্ট্রকে আমেরিকা স্বীকৃতি দেয়, তবে এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করবে এবং আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।’

সূত্রটি নিশ্চিত করেছে, এই সম্মেলনে অর্থনৈতিক চুক্তি অবশ্যই উপস্থিত থাকবে। তবে এর মধ্যে অনেকগুলো ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে, আমরা উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপর থেকে শুল্ক অব্যাহতি পেতে দেখতে পারি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com