1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম জেলার মীরসরাই থানা এলাকা হতে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে চট্টগ্রাম জেলার মীরসরাই হতে চট্টগ্রাম মহানগরীর দিকে নিয়ে আসতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ মে ২০২৫ ইং তারিখে আনুমানিক ১০৪০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন সরকার টোলাস্থ মাহি এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক পিকআপটিকে থামানোর সংকেত দিলে র‌্যাবের চেকপোস্টের ব্যারিকেডের সামনে পিকআপটি থামলে দুইজন গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত র‌্যাব সদস্যরা তাদেরকে ধৃত করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে পিকআপের ভিতর মাদক আছে মর্মে স্বীকার করে। উপস্থিত র‌্যাব সদস্যরা পিকআপটি তল্লাশীকালে একটি নীল রঙ্গের ত্রিপল দিয়ে মোড়ানো দুটি বস্তার ভিতর ১০০ টি ফেনসিডিল বোতল এবং তিনটি নীল ও ১২টি কালো রঙ্গের পলিথিন থেকে ৩০ কেজি গাঁজাসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামীদের এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম জেলার মীরসরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com